বিকাশে রেমিট্যান্স গ্রহণের আধুনিক পদ্ধতি
বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি দেশ থেকে আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটর (MTO) যেমন Western Union, MoneyGram, Ria, TapTap Send ইত্যাদির মাধ্যমে সরাসরি বাংলাদেশের যেকোনো বিকাশ একাউন্টে টাকা পাঠানো সম্ভব।
প্রধান সুবিধাসমূহ:
- ২৪ ঘণ্টা যেকোনো সময় তাৎক্ষণিক টাকা জমা।
- ব্যাংকের দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই।
- টাকা জমার সাথে সাথেই ২.৫% সরকারি প্রণোদনা স্বয়ংক্রিয়ভাবে মূল টাকার সাথে যুক্ত হয়ে যায়।
- সুবিধাভোগী চাইলে দেশজুড়ে ৩ লাখেরও বেশি এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট করতে পারেন।